ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
রিজওয়ানের পর শাকিলের শতক, বড় সংগ্রহের পথে পাকিস্তান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 22 August, 2024, 3:42 PM

রিজওয়ানের পর শাকিলের শতক, বড় সংগ্রহের পথে পাকিস্তান

রিজওয়ানের পর শাকিলের শতক, বড় সংগ্রহের পথে পাকিস্তান

মধ্যাহ্নবিরতির আগেই শতকের ঘ্রাণ পাচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। মধ্যাহ্নবিরতির পর দুইজনই পূরণ করেছেন শতক। এই দুই ব্যাটসম্যানের উপর ভর করে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে স্বাগতিক পাকিস্তান।

প্রথম দিনে কিছু প্রাপ্তি হলেও দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কোন সাফল্য পায়নি বাংলাদেশের বোলাররা। প্রথম সেশনে দেখেশুনে খেলার পর দ্বিতীয় সেশনেও দারুণ খেলছেন শাকিল ও রিজওয়ান। দুইজনই শতকের দেখা পেয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৩১১ রান। রিজওয়ান ১১৭ এবং শাকিল ১১৩ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে অর্ধশতক পূর্ণ করেন রিজওয়ান। পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান একটু হাতখুলেই খেলে দিনের শুরু থেকে। শাকিলের আগেই শতক পান তিনি। অপরদিকে দেখেশুনে খেলে ক্যারিয়ারে নিজের তৃতীয় শতক পান শাকিল।

এর আগে পাকিস্তানের জার্সি গায়ে যৌথভাবে দ্রুততম এক হাজার রান পূর্ণ করেছেন এই ব্যাটসম্যান। মাত্র ২০ ইনিংস খেলে এই রেকর্ডে নাম লেখান তিনি। ১৯৫৯ সালে পাকিস্তানের হয়ে সমান ২০তম ইনিংসে এক হাজার রান পূর্ণ করেছিলেন সাঈদ আহমেদও।  

তবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়েছেন দুইজন। ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ ও ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস মাত্র ১২ ইনিংসেই এক হাজার করেছিলেন। এছাড়া অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র‌্যাডম্যান টেস্টে এক হাজার রান করেছিলেন ১৩ ইনিংসে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status