|
এমবাপের পেনাল্টি মিসের রাতে মৌসুমে রিয়ালের প্রথম হার
নতুন সময় ডেস্ক
|
![]() এমবাপের পেনাল্টি মিসের রাতে মৌসুমে রিয়ালের প্রথম হার গতকাল (শুক্রবার) সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে রিয়ালে নতুন মেয়াদে প্রথম হার দেখলেন কিংবদন্তি কোচ হোসে মরিনিয়ো-ও। লা লিগার ম্যাচটি ৮০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। এমবাপে-ভিনিসিয়ুসরা একের পর এক সুযোগ মিস করেছেন। ৮১ মিনিটে পিছিয়ে পড়ার পর অফসাইডে রিয়ালের গোল বাতিল হলেও, পেনাল্টিতে সমতার সুযোগ ছিল। সেটিও কাজে লাগাতে ব্যর্থ ফরাসি অধিনায়ক। আগের দুটি ম্যাচে এমবাপে চার গোল করেছিলেন। আর বেটিসের বিপক্ষে একাই তিনটি সুবর্ণ সুযোগ হারিয়েছেন তিনি। অবশ্য তার একটিসহ লস ব্লাঙ্কোসদের তিনটি প্রচেষ্টা পোস্টে লেগে ফেরে। ৪ ম্যাচে প্রথম হারের পর মরিনিয়োর দল ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে নেমে গেল। বেটিস সমান পয়েন্ট নিয়ে তিনে রয়েছে। আর এক ম্যাচ কম খেলে সমান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এর আগে ম্যাচে রিয়াল প্রথম সুযোগ তৈরি করে ১১ মিনিটে। তবে আর্দা গুলার ও ডিন হুইজসেনের যৌথ প্রচেষ্টা বেটিস গোলরক্ষকের হাতে আটকায়। তিন মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের দূরূহ কোণ থেকে নেওয়া শট লাগে পোস্টে। এমবাপে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করেন ৪৩তম মিনিটে। মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু পাস ধরে ভিনিসিয়ুস ডি-বক্সে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে পাস দেন ফরাসি তারকাকে। তার দু’বারের প্রচেষ্টাই ব্যর্থ বেটিস দুই ডিফেন্ডারের গায়ে লেগে। বিরতির আগে আরও দুটি দারুণ সুযোগ সফরকারীরা কাজে লাগাতে পারেনি। জুড বেলিংহ্যামের হেড গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর হুইজসেনের হেড বাধা পায় ক্রসবারে। বিরতির পর মরিয়া হয়ে নামলেও রিয়াল মাদ্রিদ গোলের দেখা পাচ্ছিল না। এমবাপের আরেকটি সুযোগ মিসের পর ৮০ মিনিটের পর বেটিসের প্যারোট ফিরতি বল পেয়ে মাদ্রিদের জালে জড়ান। এর আগে কর্নারে আসা বল হেড দেওয়ার পর থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। সেটাই কাজে লাগান প্যারোট। ৮৪ মিনিটে এমবাপের চিপ শট ক্রসবারে লাগে। দুই মিনিটের ব্যবধানে কার্লোস এসপি অ্যাক্রোবেটিক ভলিতে বল জালে জড়ানোর পর ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। যোগ করা সময়ে হার এড়ানোর সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। ডি-বক্সে ভিনিসিয়ুস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। কিন্তু এমবাপের দুর্বল স্পট কিক ঠেকিয়ে দেন আলভারো। ফলে এবার আর ঘুরে দাঁড়ানো হয়নি মরিনিয়োর দলের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
