ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শেরপুরে প্রেম সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় নিহত-১, নিহত-৩
মেহেদী হাসান শামীম
প্রকাশ: Thursday, 22 August, 2024, 5:10 PM

শেরপুরে প্রেম সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় নিহত-১, নিহত-৩

শেরপুরে প্রেম সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় নিহত-১, নিহত-৩

শেরপুরে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাজ্জাদ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরও ৩ জন। বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টা দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত দুই সন্তানের জনক সাজ্জাদের সাথে একই গ্রামের এক তরুণীর প্রেমের ঘটনা নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের মধ্যে মারামারি হয়। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাজ্জাদ হোসেনসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের সদর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক সাজ্জাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর দিকে আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।


এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, হামলার ঘটনায় নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসাথে আহতদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status