ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
ভারতে যাওয়ার সময় সীমান্তে আটক সাবেক বিচারক শামসুদ্দিন মানিক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 24 August, 2024, 12:59 AM

ভারতে যাওয়ার সময় সীমান্তে আটক সাবেক বিচারক শামসুদ্দিন মানিক

ভারতে যাওয়ার সময় সীমান্তে আটক সাবেক বিচারক শামসুদ্দিন মানিক

জানা গেছে, সিলেট সীমান্ত থেকে সাবেক এ বিচারককে আটক করা হয়েছে। ভারতে যাওয়ার সময় সীমান্তে আটক হয়েছেন সাবেক বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে তাকে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হেফাজতে নেওয়া হয়।

বিজিবি'র জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম তার আটকের বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কাছে নিশ্চিত করেছেন।


বিজিবি জানিয়েছে, প্রথমে স্থানীয়দের হাতে আটক হন শামসুদ্দিন মানিক। পরে বিজিবিকে ডাকা হয় ঘটনাস্থলে। জানা গেছে, সিলেটের কানাইঘাট উপজেলার ডোন সীমান্ত থেকে আপিল বিভাগের সাবেক এ বিচারককে আটক করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় তৎকালীন আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছিলেন সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক।

সে সময় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে অতিথি আলোচক হিসেবে উপস্থিত হয়ে টকশোর উপস্থাপিকার সঙ্গে রূঢ় আচরণ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে টকশো শেষ হওয়ার পর ওই উপস্থাপিকাকে 'রাজাকারের বাচ্চা' বলেও তিরস্কার করতে দেখা যায় তাকে।

এ ঘটনায় তখন তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক।

পরে অবশ্য এক আইনি নোটিশের প্রেক্ষিতে তিনি তার ব্যবহারের জন্য ক্ষমাপ্রার্থনা করেন।

৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মী ও দলটির সমর্থকদের মধ্যে সর্বশেষ ধরা পড়লেন তিনি।

এর আগে এ দিন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status