ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
আটকের সময় যা পাওয়া গেল বিচারপতি মানিকের কাছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 24 August, 2024, 1:20 AM
সর্বশেষ আপডেট: Saturday, 24 August, 2024, 1:21 AM

আটকের সময় যা পাওয়া গেল বিচারপতি মানিকের কাছে

আটকের সময় যা পাওয়া গেল বিচারপতি মানিকের কাছে

ভারতে যাওয়ার প্রাক্কালে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তে আটক হয়েছেন আলোচিত সমালোচিত সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। 


আজ শুক্রবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম। 

তিনি বলেন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কিছুক্ষণ আগে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে। ভারতে পালানোর চেষ্টাকালে তিনি আটক হন। 

আটকের সময় মানিককে বিজিবি সদস্যরা প্রশ্ন করেন দেশ ছেড়ে পালাচ্ছিলেন কেন, জবাবে মানিক বলেন- প্রশাসনের ভয়ে আমি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছি। 

সঙ্গে কী আছে জানতে চলে মানিক বলেন, গতকাল আমার কাছে অনেক টাকা ছিল। যারা আমাকে বর্ডার পাড় করাতে চেয়েছিল তারা আমাকে মেরে ৬০-৭০ লাখ টাকা নিয়ে গেছে। এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট আর কিছু টাকা, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড আছে। 

বিজিবি সদস্যদের এক প্রশ্নের জবাবে মানিক বলেন, আমি কোনো জুলুম করিনি। বিচারপতি হিসেবে যা রায় আমি তাই দিয়েছি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status