ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩
সেনাবাহিনীর উপস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীদের ‘যুগল বিগ্রহ’ অনুষ্ঠান উদযাপন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 24 August, 2024, 2:18 PM

সেনাবাহিনীর উপস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীদের ‘যুগল বিগ্রহ’ অনুষ্ঠান উদযাপন

সেনাবাহিনীর উপস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীদের ‘যুগল বিগ্রহ’ অনুষ্ঠান উদযাপন

দিনাজপুর জেলায় অবস্থিত কান্তজিউ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী 'যুগল বিগ্রহ' অনুষ্ঠান আয়োজন করা হয়। 

শুক্রবার (২৩ আগস্ট) দিনাজপুর জেলায় অবস্থিত কান্তজিউ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী 'যুগল বিগ্রহ' অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সনাতন হিন্দুধর্মীয় প্রথা অনুযায়ী এই দিন কান্তজিউ মন্দির থেকে রাধা-কৃষ্ণের যুগল মূর্তি নদীপথে দিনাজপুর শহরের রাজবাড়ীতে স্থানান্তর করা হয়। এ সময় হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি, জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং সামরিক-আধাসামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে ‘যুগল মূর্তি’ নিয়ে সংশ্লিষ্টরা কান্তজিউ মন্দির ঘাট ত্যাগ করে।

মোট ২০টি জলযান ৩৭টি ঘাট অতিক্রম করে এটি সন্ধা ৭টা বেজে ৪০ মিনিটে দিনাজপুর শহরের সাধুর ঘাটে পৌঁছায়। পরে মূর্তিটি সড়কপথে দিনাজপুর শহরের রাজবাড়ীতে পৌঁছায়। উক্ত অনুষ্ঠানটি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্নের জন্য ৬৬ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী মোতায়েন ছিলেন। বিভিন্ন ঘাটসমূহের নিরাপত্তা বিধান ছাড়াও সেনাসদস্যরা তিনটি স্পিড বোট ও তিনটি ট্রলার যোগে নদীপথে টহলের মাধ্যমে অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। 

এই অনুষ্ঠান সম্পর্কিত সকল স্থানে সেনাবাহিনীর উপস্থিতি সংখ্যালঘু হিন্দুসম্প্রদায়ের মধ্যে স্বস্তি এবং আস্থা নিশ্চিত করে। উক্ত অনুষ্ঠানের নিরাপত্তার জন্য সেনাবাহিনী ছাড়াও বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যগণ নিয়োজিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status