ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন গেলো ফেনীতে
মাজহারুল ইসলাম রানা,নগর চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 24 August, 2024, 7:52 PM
ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন গেলো ফেনীতে
ফেনীর বানভাসি মানুষদের দুঃসময়ে সহযোগিতা করার একটি রিলিফ ট্রেন চালানোর উদ্যোগ নেয় বাংলাদেশ রেলওয়ে। শনিবার (২৪ আগস্ট) সকাল ১০.৩০মিনিটে পাহাড়তলী স্টেশন থেকে ওই ট্রেনটি ফেনীর উদ্দেশে ছেড়ে গেছে। রিলিফ ট্রেনে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নেওয়া হয়।
শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় মেকানিকাল ইঞ্জিনিয়ার সাজিদ হাসান নির্ঝর বিষয়টি জানিয়েছেন। তিনি জানান,এখনো প্রায় ২০ লাখ বা তারও বেশি মানুষ পানিবন্দি। অনেক জায়গায় রেস্কিউ টিমও যেতে পারছে না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অনেকাংশেই জ্যাম তাই ত্রাণ পৌঁছানোতে অসুবিধা হচ্ছে। এমন পরিস্থিতিতে শনিবার সকালের দিকে আমাদের একটা রিলিফ স্পেশাল ট্রেন ফেনীর দিকে যতটুকু সম্ভব ততটুকু নিয়ে যাওয়ার চেষ্টা করব।