|
সেই রায়ের রিভিউ চাইবে সাকা চৌধুরীর পরিবার
নতুন সময় প্রতিবেদক
|
![]() সেই রায়ের রিভিউ চাইবে সাকা চৌধুরীর পরিবার তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে ফজলুল কাদের চৌধুরী (ফাইয়াজ)। তিনি বলেন, আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ক্যাঙ্গারু কোর্টে মৃত্যুদণ্ডের রায় দিয়ে ফাঁসি কার্যকর করেছে। এর বিরুদ্ধে আবেদন করবো। ২০১৫ সালের ২২ নভেম্বর রাতে মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর হয়। একই দিনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়। একটি অনলাইন পত্রিকাকে ফজলুল কাদের চৌধুরী (ফাইয়াজ) জানান, তারা (আওয়ামী লীগ সরকার) ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে যেহেতু আমার আব্বাকে ফাঁসি দিয়েছে, আমরা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে কিছু করবো না। আমরা লিগ্যাল ওয়েতে যা কিছু করার করবো। ফাঁসির রায় ও দণ্ড নিয়ে আমরা অবশ্যই আইনগত রিভিউতে যাবো। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি উঠাবেন কিনা তা এখনো ঠিক করা হয়নি জানিয়ে ফাইয়াজ বলেন, আমরা নিজেরা কাজ শুরু করেছি। সহসাই একটা সিদ্ধান্তে যাবো। কীভাবে করলে ভালো হয় তা নিয়েও বিশেষজ্ঞরা কাজ করছেন বলে জানান তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
