ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে বিএনপির উপহার বিতরণ ও মতবিনিময় সভা
মো মাসুদ রানা,গাজীপুর
প্রকাশ: Sunday, 6 October, 2024, 5:36 PM

দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে বিএনপির উপহার বিতরণ ও মতবিনিময় সভা

দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে বিএনপির উপহার বিতরণ ও মতবিনিময় সভা

গাজীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহানগর বিএনপির উপহার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে নগরীর শিববাড়ি এলাকার শ্রী শ্রী ইন্দ্রশ্বরী শিবমন্দিরে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এড.আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। এসময় প্রধান অতিথি নগরীর ১০৭টি পূজা উদযাপন কমিটির সভাপতির হাতে দশ হাজার টাকা করে উপহার বিতরণ করেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে,গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা, সাবেক জি.এস নীনা মো¯ত্মফা, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমসহ সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে নগরীর বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

সভায় গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান রেজাসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এবং অসংখ্য সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status