ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বিরামপুরে শহিদ পরিবারের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
আর কে ওসমান আলী, নবাবগঞ্জ
প্রকাশ: Monday, 7 October, 2024, 1:26 PM

বিরামপুরে শহিদ পরিবারের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিরামপুরে শহিদ পরিবারের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও সুধী সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখা।

সোমবার ( ৭ অক্টোবর)  সকাল ৯ টায় উপজেলার বিরামপুর সরকারি কলেজের অডিটোরিয়াম  হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়  সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর- দিনাজপুর অঞ্চলের সহকারী সেক্রেটারি জেনারেল ও পরিচালক মাওলানা আবদুল হালিম।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা নায়েবি আমীর ড.এনামুল মুহাদ্দিস,জামায়েত ইসলামির  জয়পুরহাট জেলা আমির ড. ফজলুর রাহমান  সাঈদ, দিনাজপুর উত্তর জেলা  শাখার আমীর অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান, ৫ আগস্টে শহিদ হওয়া সূর্যের বড় ভাই আসাদুজ্জামান সুজন, শহিদ  ফাহিমের পিতা আব্দুল মালেক, নবাবগঞ্জ সাবেক  উপজেলা চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিক সহ অনেকে ।

মতবিনিময় সভা শেষে ৫ আগস্টে শহিদ হওয়া ৩ টি  পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর- দিনাজপুর অঞ্চলের সহকারী সেক্রেটারি জেনারেল ও পরিচালক মাওলানা আবদুল হালিম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status