ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
গুইমারা শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয়ের যাত্রী ছাউনির উদ্বোধন ও বৃক্ষরোপণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 7 October, 2024, 3:35 PM

গুইমারা শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয়ের যাত্রী ছাউনির উদ্বোধন ও বৃক্ষরোপণ

গুইমারা শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয়ের যাত্রী ছাউনির উদ্বোধন ও বৃক্ষরোপণ

খাগড়াছড়ির ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের পক্ষ হতে শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয়ের যাত্রী ছাউনি উদ্বোধন ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। 

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির গুইমারা উপজেলা শান্তি সম্প্রতি উন্নয়নের ধারা বজায় রাখার  লক্ষে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। 

এরই ধারাবাহিকতায় রবিবার (০৬অক্টোবর) শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের সামনে একটি যাত্রী ছাউনি উদ্বোধন ও বৃক্ষরোপণ করেন ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এস পি পি, এনডিসি, এ এফ ডব্লিউ সি, পি এস সি,এমফিল।

এ সময় উপস্থিত ছিলেন সিন্ধুকছড়ি জোনের জোন কমান্ডার  লে: কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি জি,ও উপ অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান মাহমুদ এসপিপি,  পি এস সি,এবং অন্যান্য অফিসারগণ ।

প্রধান অতিথি বক্তব্য বলেন আর্থ মানবতা সামাজিক উন্নয়ন এবং যেকোনো পরিস্থিতিতে সকলের জন্য সেনাবাহিনীর সাহায্য প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে। 

পাহাড়ে স্থিতিশীলতা শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সবসময় সচেতন আছে সেনাবাহিনী। 

শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের ন্যায় সকলের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রেখে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলস ভাবে কাজ করে যাবে। পরিশেষে তিনি সকলকে শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status