|
বাংলাদেশে আসছেন নেইমার!
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলাদেশে আসছেন নেইমার! নেইমারে বাংলাদেশে আসার বিষয়টি দেশের একটি বেসরকারি টেলিভিশনকে নিশ্চিত করেছেন এই তারকার পারিবারিক বন্ধু রবিন মিয়া। রবিন বলেন, ‘নেইমারের আসার ব্যাপারে একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশাকরি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব। আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।’ এর আগে গত বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ এসেছিলেন বাংলাদেশে। তবে দুটি সফরে বিতর্ক জন্ম দিয়েছিল। নেইমারের বেলায় যেন এমনটি না হয়, সেদিকে খেয়াল রাখবেন বলে জানান রবিন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
