|
সৌদি আরবে রিয়াদ দূতাবাসের উদ্যোগে বিশ্ব শিশু দিবস পালিত
সোহরাব হোসেন লিটন সৌদি আরব থেকে
|
![]() সৌদি আরবে রিয়াদ দূতাবাসের উদ্যোগে বিশ্ব শিশু দিবস পালিত সভাপতির বক্তব্যে ডিফেন্স এট্যাশে বলেন- ছাত্র–শ্রমিক–জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার শিশুর প্রতি বঞ্চনা, শিশুশ্রম, অপুষ্টি ও বাল্যবিবাহসহ অন্যান্য সমস্যা যা শিশুর সঠিক বিকাশের অন্তরায় সেসব চিহ্নিত করে সমাধান করতে বদ্ধপরিকর। তিনি বলেন শিশুরাই সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। নতুন বাংলাদেশ বিনির্মাণে শিশুদের সুন্দর বিকাশের জন্য গুরুত্ব প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। তাই শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে উপযুক্ত পরিবেশ, শিক্ষা, নিরাপত্তা, পুষ্টি ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। শিশুরা স্নেহ, মমতা ও মুক্তচিন্তার চেতনায় সমৃদ্ধ হয়ে বেড়ে উঠলে আগামী দিনের বাংলাদেশ গঠনে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। দূতাবাসের কাউন্সেলর মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিশ্ব শিশু দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং কবিতা আবৃত্তি করেন। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাৎ বরণকারী শিশুদের নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
