|
সাবেক মেয়র আতিকুল ইসলাম কারাগারে
নতুন সময় ডেস্ক
|
![]() সাবেক মেয়র আতিকুল ইসলাম কারাগারে আতিকের বিরুদ্ধে রিমান্ড না চাওয়ায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত। এর আগে বুধবার রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে আতিকুলকে গ্রেপ্তার করা হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর থেকে সাবেক সরকারের মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আতিকুল ইসলামও আত্মগোপনে ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
