|
শিক্ষা সংস্কার কমিশন গঠনে উপর গুরুত্বারোপ
স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিনিধিদের সাক্ষাত
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিনিধিদের সাক্ষাত সাক্ষাত কালে প্রতিনিধি দল উপদেষ্টাকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে অনতিবিলম্বে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরী বলে তাগিদ দেন এবং স্বাস্থ্য শিক্ষাখাতে যথাযথ শিক্ষক নিয়োগ ও তাদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষনের উপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং সাবেক তত্তাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসর মোঃ মঈন উদ্দিন খান বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর ১০টি কশিশন গঠন করেছে কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় আজ পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি। অথচ শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই সবার আগে জাতিকে সুষ্ঠ সবলভাবে মাথা উঁচু করে দাড়াতে হলে শিক্ষা ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরী। অনতিবিলম্বে সকল স্ট্যাক হোল্ডারদের সমন্বয়ে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরী। সাক্ষাতকালে প্রতিনিধি দল বলেন, ফ্যাসিস্ট এবং স্বৈরাচার আওয়ামীলীগ সরকার গত ষোল বছরে শিক্ষা এবং বিচার ব্যবস্থাসহ দেশের সকল সংস্থার অবকাঠামোগুলো ধ্বংস করে দিয়েছে। গত ৫ ই আগস্ট ছাত্র সমাজের নেতৃত্বে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সেই স্বৈরাচার আওয়ামীলীগকে বিতাড়িত করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি। তাই এখন সময় এসেছে দেশকে ঢেলে সাজানোর। সরকার যেহেতু ৬টি সংস্কার কমিশন গঠন করেছেন, তাই কালবিলম্ব না করে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরী। প্রতিনিধি দল উপদেষ্টাকে জানান বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট গত ২৪ বছর অর্থ্যাৎ দুই যুগ যাবত দেশের শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে। তাই ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিনিধিও এ কমিশনে অন্তর্ভুক্ত করতে হবে। ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার সংক্ষেপে গত ২৪ বছরের ট্রাস্টের কার্যক্রম তুলে ধরে বলেন, দেশের শিক্ষার মান উন্নয়নে ছাত্রকল্যাণ ট্রাস্ট, প্রতিষ্ঠাকালীন সময় থেকে ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন কল্যানমূলক কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সারা দেশের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় দশ লক্ষ্যাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে। মতবিনিময় কালে ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক, ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দীন আহমেদের বিশেষ ভুমিকার কথা তুলে ধরেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
