ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ভালুকায় শিশুর গলায় দা ঠেকিয়ে ডাকাতি, টাকা-সোনা লুট
সাজ্জাদুল আলম খান
প্রকাশ: Wednesday, 15 January, 2025, 11:08 PM

ভালুকায় শিশুর গলায় দা ঠেকিয়ে ডাকাতি, টাকা-সোনা লুট

ভালুকায় শিশুর গলায় দা ঠেকিয়ে ডাকাতি, টাকা-সোনা লুট

ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে শিশু বাচ্চার গলায় 'দা' ঠেকিয়ে ফাজিল মাদ্রাসার এক প্রভাষকের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাপরবাড়ী গ্রামের সামছুদ্দিন মাস্টার এর ছেলে প্রভাষক মোজাহিদুর রহমান সুহেলের বাড়ীতে। এ ঘটনায় পৌর এলাকায় জনমনে আতংক ছড়িয়ে পড়ছে।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, ১৪ জানুয়ারি (মঙ্গলবার) দিবাগত-রাতে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত। পরে বাড়ির মালিককে বেধে ও বাড়ীর অন্য সবাইকে এক ঘরে জিম্মি করে এবং সায়েরা নামে এক শিশু বাচ্চার গলায় 'দা' ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ন অলংকার সহ প্রায় পনের লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে সকালে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাড়ীর মালিক সুহেল জানান, গত রাতে একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আমার হাত-মূখ চোখ বেধে ফেলে এবং পরিবারের অন্য সবাইকে জিম্মি করে এবং শিশু বাচ্চার গলায় দা ঠেকিয়ে ১০ থেকে ১৫ জনের সশস্ত্র ডাকাত দল প্রায় ঘন্টাখানিক ঘরের সর্বত্র খুঁজে খুঁজে সব টাকা পয়সা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এবং এ ঘটনায় থানা পুলিশের কাছে মামলা মোকদ্দমা না করতে হুমকি প্রদান করে নিরাপদে চলে যায় ডাকাত দল।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status