ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
লালমনিরহাটে বাস চুরি
মিজানুর রহমান মিলন, লালমনিরহাট
প্রকাশ: Wednesday, 15 January, 2025, 11:10 PM

লালমনিরহাটের কালীগঞ্জে  
লালমনিরহাটে বাস চুরি

লালমনিরহাটে বাস চুরি

পেট্রোল পাম্প থেকে হাবিব পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে বাসটি চুরি করা হয়।

জানা গেছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি)  রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে (তেলের পাম্প) রাখা একটি বাস একটি কালো মাইক্রোবাস যোগে কয়েকজন যুবক এসে বাসটি ধাক্কা দিয়ে স্টার্ট দিয়ে নিয়ে চলে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনা স্থল পরিদর্শন করেন।

বুধবার (১৫ জানুয়ারি) কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক  বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য উক্ত বাসটি হাবিব পরিবহনের ব্যানারে বুড়িমারী থেকে ঢাকা রুটে চলাচল করত। বাসটির সমস্যা থাকায় কয়েক দিন ধরে তুষভান্ডারের ওই ফিলিং স্টেশনে রাখা ছিলো। 

হাবিব পরিবহনের মালিক রায়হান বলেন, পেট্রল পাম্প থেকে কারা বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে বাসটি কিনে নিয়ে কয়েকজন বন্ধু মিলে বাসের ব্যবসা চালু করেছিলাম।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, সম্ভবত পাওনা টাকাকে কেন্দ্র করে কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে যেতে পারে। স্থানীয়দের কাছে এমন তথ্য পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে গিয়ে ঠিক করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status