|
মানিকগঞ্জের ঘিওরে বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() মানিকগঞ্জের ঘিওরে বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার ১৫ জানুয়ারি বুধবার সকালে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের নিজ বাড়ি থেকে ঐ বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। উপজেলার রাথুরা গ্রামের মোহাম্মদ সেকেন্দার আলীর স্ত্রী লায়লা আরজু দুই সন্তানের জননী। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যধি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় জন্য বাড়ির কাজের মহিলা একই গ্রামের সাইদা বেগম (৩৮) ও কাজের মহিলার স্বামী মো. হালিম (৪৮)কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। সরজমিন দেখা যায়, বানিয়াজুরী- ঘিওর সড়কের পাশে রাথুরা গ্রামের সেকেন্দার ভিলার তিনতলা ভবনের দোতলার একটি কক্ষের মেঝেতে ওই নারীর গলা কাটা রক্তাক্ত লাশ পড়ে রয়েছে। ঘিওর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালের দিকে নিহতের স্বামী সেকেন্দার আলী স্থানীয় বানিয়াজুরী বাজারে যান। ঘন্টাখানেক পর বাড়ি ফিরে গিয়ে দেখেন মেঝেতে তার স্ত্রীর গলাকাটা লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে সকাল দশটার দিকে ঘটনাস্থলে থানা পুলিশ ও ডিবি ঘটনাস্থলে আসেন। নিহতের স্বামী সেকেন্দার আলী জানান, অসুস্থ্য স্ত্রীকে বাসায় রেখে তিনি সকালে কাঁচা বাজার করতে বাড়ি থেকে বের হন। সকাল আটটার দিকে বাসায় এসে স্ত্রীর রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সকাল পৌনে আটটার দিকে এক বা একাধিক দুর্বৃত্তরা সেকেন্দার আলীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা সাদিয়া চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলমান আছে। ঢাকা থেকে ফরেনসিক টিম আসছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
