ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
শ্রীপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
মঈনুল ইসলাম সুজন, শ্রীপুর
প্রকাশ: Wednesday, 15 January, 2025, 11:14 PM

শ্রীপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

শ্রীপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুর উপজেলায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা। বুধবার সকাল ১২ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। উপজেলার সদর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গোয়ালপাড়া যুব সমাজের উদ্যোগে খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় বাদ্যের তালে তালে নেচে লাঠির অঙ্গি-ভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাদের আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। ঢাক আর কাঁসার শব্দে লাঠির কসরত দেখিয়ে মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের। এই লাঠি খেলা দেখতে ভিড় করেন ছোট-বড় সহ সকল ধরনের পেশাজীবী মানুষেরা। হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলা ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানান দর্শকরা।

উপজেলার শ্রীপুর গ্রামের হাবিবুর রহমান হাবু বলেন, এই খেলা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। এই খেলা আমাদের দেখতে ভালোই লাগে। শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের মাহাবুব শেখ বলেন, আমি অনেক দিন ধরেই শুনেছি গোয়ালপাড়া গ্রামে ঐতিহ্যবাহী লাঠি খেলা হয়। এবার আমি নিজে এসে এ খেলাটি উপভোগ করলাম আমার কাছে ভালো লেগেছে। আমি চাই প্রতি বছর এ ধরনের খেলার আয়োজন করা হোক।

অত্র গ্রামের বাসিন্দা শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ বাকি বিল্লাহ বলেন, আমরা প্রতি বছর এই খেলার আয়োজন করে থাকি। তবে সমাজের বৃত্তবান ব্যক্তিবর্গ আমাদের আর্থিক সহযোগীতা করে তাহলে আমরা এই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা আরও ভালো ভাবে করতে পারবো।

শ্রীপুর মহিলা কলেজের প্রভাষক হারুন-অর রশিদের সভাপতিত্বে লাঠি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি বদরুল আলম হিরো।

উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক সদস্য সচিব মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, সাবেক প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান, কৃষকদলের আহবায়ক মেহেদি হাসান মুকুল, সদস্য সচিব রোমানুর রহমান বিপ্লব, শ্রমিক দলের আাহবায়ক সেলিম রেজা, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মঈনুল ইসলাম সুজন, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status