|
গরুর মাংসের আড়ালে ঘোড়া জবাই: শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কারাদণ্ড ও জরিমানা
নতুন সময় প্রতিনিধি
|
![]() গরুর মাংসের আড়ালে ঘোড়া জবাই: শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কারাদণ্ড ও জরিমানা বুধবার (২৯এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় স্থানীয় জনতার সন্দেহের ভিত্তিতে মো. ডালিম মিয়া (৪১) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে প্রশাসনের কাছে সোপর্দ করা হলে রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালে তার কাছ থেকে জবাই করা পাঁচটি ঘোড়ার মাথা, লেজ, চামড়া ও নাড়িভুঁড়ি উদ্ধার করা হয়, যা ঘটনাটিকে আরও গুরুতর করে তোলে। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডালিম মিয়া স্বীকার করেছেন—তিনি ও তার সহযোগীরা ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তবে অভিযানের সময় তার সহযোগীরা মাংস নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, ডালিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে ওই এলাকায় বসবাস শুরু করেছিলেন। এদিকে, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত অংশগুলো পরীক্ষা করেন। পরে সেগুলো জনস্বার্থে মাটিচাপা দেওয়া হয় বলে জানান শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মো. গোলাম মুর্শেদ মুরাদ। প্রশাসন জানিয়েছে, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে এ দণ্ড প্রদান করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
