|
ভালুকায় স্কুলের কম্পিউটারসহ মালামাল চুরির অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভালুকায় স্কুলের কম্পিউটারসহ মালামাল চুরির অভিযোগ স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্কুল ছুটির পর শিক্ষক ও কর্মচারীরা চলে যান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে স্কুলের প্রহরী মো: মেহের আলী স্কুলে গিয়ে দেখতে পান স্কুলের কেঁচিগেইট ও কম্পিউটার রুমের তালা ভাঙা। এ সময় রুমের ভিতর গিয়ে দেখেন, তিনটি কম্পিউটার, তিনটি সিপিইউ, ৬ টি কি-বোর্ড, ৫ টি মাউস, একটি রাউটার ও একটি অনু চুরি হয়ে গেছে। এ ঘটনায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক বীরেন চন্দ্র রায় বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্কুলের প্রধান শিক্ষক মো: আজিজুল হক জানান, চুরি যাওয়া মালামালের দাম আনুমানিক তিন লাখ টাকা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন যুগ্ন আহবায়ক আশিকুর রহমান মানিক জানান স্কুলে চুরির ঘটনা ঘটেছে খুব দুঃখ জনক, আমার দাবী প্রশাসন যেন বিষয়টি গুরুত্বসহকারে দেখে দ্রুত ব্যবস্থা নেন। ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
