|
কালীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() কালীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে বিল থেকে মাছ ধরে বাড়ি ফেরেন জাকির। পরে মাছ বিক্রির উদ্দেশ্যে প্রতিবেশী রতন বেপারীর কাছে গেলে তিনি বাজারে গেছেন বলে জানতে পারেন। এ সময় সেখানে তার বন্ধু শরীফের সঙ্গে দেখা হয়। শরীফ নিজের বাড়ির জন্য কিছু ছোট মাছ দিতে বললে জাকির তা নিয়ে রওনা দেন। পথিমধ্যে বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। এদিকে বাজার থেকে ফেরার পথে হামিদ খান নামের এক ব্যক্তি জাকিরকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে দ্রুত উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক , ৬ মাসের কারাদণ্ড
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
