|
নেত্রকোণায় বিদ্যালয় থেকে ইউপি চেয়ারম্যান আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() নেত্রকোণায় বিদ্যালয় থেকে ইউপি চেয়ারম্যান আটক আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় বিরামপুর এলাকায় হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে নেত্রকোণা মডেল থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজহারুল ইসলাম তুহিন নেত্রকোণা সদর উপজেলা আওয়ামী লীগে সাবেক সদস্য। তিনি বিরামপুর হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট বিরামপুর বাজারে একটি কাপড়ের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ঘটনার দুইদিন পর ২১ আগস্ট নেত্রকোণা মডেল থানায় বাইশধার এলাকার বিএনপিকর্মী নুরুল জাহিদ জনি বাদী হয়ে আজারুল ইসলাম তুহিন সহ বেশ কয়কজনের বিরুদ্ধে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। ওই মামলায় আজহারুল ইসলাম তুহিন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে মুক্ত রয়েছেন। কিন্তু আজ বুধবার সকালে তিনি স্কুলের কাছে পৌঁছলে নেত্রকোণা মডেল থানা পুলিশ তাঁকে আটক করে। হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একজন শিক্ষার্থীর অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজহারুল ইসলাম তুহিন স্যার হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। তিনি এলাকায় খুবই জনপ্রিয়। চেয়ারম্যান হলেও বিদ্যালয়ে নিয়মিত আসা-যাওয়াসহ শিক্ষার্থীদের পাঠদান করান। রাজনৈতিক প্রতিহিংসায় হয়রানি করতে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। উচ্চ আদালত থেকে জামিন নিলেও হয়রানি করার উদ্দেশ্যে পুলিশ তাঁকে আটক করে। এ ব্যাপারে জানতে চাইলে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, আজহারুল ইসলাম তুহিন চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা ছিলো। তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। কিন্তু অন্য একটি মামলায় তাঁকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করে থানা পুলিশ। আজ বুধবার তাঁকে জেলা আদালতে সোপর্দ করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
