ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে গবাদিপশুসহ বিপুল পরিমাণ ভারতীয়পণ্য আটক করেছে বিজিবি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2026, 5:58 PM

কুড়িগ্রামে গবাদিপশুসহ বিপুল পরিমাণ ভারতীয়পণ্য আটক করেছে বিজিবি

কুড়িগ্রামে গবাদিপশুসহ বিপুল পরিমাণ ভারতীয়পণ্য আটক করেছে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ন গত ২৪ ঘণ্টায় গবাদিপশুসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানপণ্য আটক করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা।

আজ ৩০এপ্রিল বৃহস্পতিবার বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত তথ্য জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা জোরদার এবং মাদক ও চোরাচালান নির্মূলের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিজিবি কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হলে ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা মূল্যের গবাদিপশুসহ ভারতীয় চোরাচালানপণ্য আটক করা হয়েছে।

কুড়িগ্রামে গবাদিপশুসহ বিপুল পরিমাণ ভারতীয়পণ্য আটক করেছে বিজিবি

কুড়িগ্রামে গবাদিপশুসহ বিপুল পরিমাণ ভারতীয়পণ্য আটক করেছে বিজিবি

প্রেস বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম- ২২ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে তাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status