ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
ডামুড্যা উপজেলায় মাদক প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনায় ৫ জন গ্রেফতার
মোঃ মেহেদী হাসান আলমগীর, শরীয়তপুর
প্রকাশ: Tuesday, 16 June, 2026, 4:33 PM

ডামুড্যা উপজেলায় মাদক প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনায় ৫ জন গ্রেফতার

ডামুড্যা উপজেলায় মাদক প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনায় ৫ জন গ্রেফতার

সোমবার রাত ৮ঃ০০ ঘটিকার সময় ডামুড্যা পৌরসভার ৩ নং ওয়ার্ডের মাদকবিরোধী অভিযানে ডামুড্ডা উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ডামুড্ডা ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সোহেলের বাড়িতে গাঁজা ব্যবহারের অভিযোগে গ্রেফতারকৃত ০৫ (পাঁচ) জন ব্যক্তির বিরুদ্ধে মাদক প্রতিরোধে বিভিন্ন সাজা প্রদান করা হয়। 

তন্মধ্যে বিজয় আহমেদ ও রাজিয়া নামক অভিযুক্তদ্বয় তাদের অপরাধ আদালতের নিকট স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা-৩৬(১) এর সারণির ক্রমিক ২১ অনুসারে দুই আসামি-কে ০৮ (আট) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয় ও সাজা পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

অপর ০৩ (তিন) জন অভিযুক্ত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন এবং আদালতকে জানান যে, তারা ঘটনাস্থলে তোষক সেলাইয়ের কাজে এসেছিলেন ও অপরাধের সাথে সম্পৃক্ত নন। অভিযোগ অস্বীকার করায় ও এ সম্পর্কে প্রদত্ত ব্যাখ্যা সন্তোষজনক হওয়ায় উক্ত ০৩ (তিন) জন অভিযুক্ত-কে আনীত অভিযোগ হতে অব্যাহতি প্রদান করা হয়। এসময় অভিযুক্তদের বিরুদ্ধে কোর্টকে প্রসিকিউশন প্রদান করেন ডামুড্যা থানার সাব-ইন্সপেক্টর জনাব আলমগীর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status