ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
আউস ধান রোপনে ব্যস্ত কৃষক
মামুনুর রশীদ,পত্নীতলা
প্রকাশ: Tuesday, 16 June, 2026, 12:15 PM

আউস ধান রোপনে ব্যস্ত কৃষক

আউস ধান রোপনে ব্যস্ত কৃষক

নওগাঁর  বরেন্দ্রভূমি জনপদে শস্য ভান্ডার খ্যাত পত্নীতলা উপজেলায় মাঠজুড়ে চলছে আউস ধান রোপন।

উপজেলা কৃষি অফিস  সূত্রে জানা গেছে, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ৬ হাজার ৭ শ হেক্টর জমিতে আউস ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এবার উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৪৮, ৫৬, ৯৮সহ স্থানীয় বিভিন্ন জাতের আউস ধান চাষ করা হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়,আউস ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন  কৃষিশ্রমিক ও কৃষকেরা।কেউ জমিতে মই দিচ্ছে, কেউ চারা তুলচ্ছে।আউস ধান রোপন করতে  বিঘা প্রতি কৃষি শ্রমিকরা নিচ্ছেন ১ হাজার ৫ শ টাকা।

উপজেলার নজিপুর ইউনিয়নের নাদৌড় গ্রামের কৃষক অনিল চন্দ্র মহন্ত (৫৬) জানান, তিনি এ বার প্রায় ৩ বিঘা জমিতে আউস ধান চাষ করেছেন।আউস ধান চাষে খরচ এ বছর বেশি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন,ধানের দাম ভালো থাকায়,আউস ধান চাষে আগ্রহী কৃষকরা।

ক্যাপশান:পত্নীতলায় আউস ধান রোপন করছে আদিবাসী নারী শ্রমিকরা।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status