ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
দুর্গাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ক্যাম্পেইন
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Tuesday, 16 June, 2026, 12:03 PM

দুর্গাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ক্যাম্পেইন

দুর্গাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ক্যাম্পেইন

বাল্য বিয়ে নয়, শিক্ষাই হউক জীবনের প্রথম অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে বাল্যবিবাহ প্রতিরোধে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) দিনব্যাপি ওয়াইডাব্লিউসিএ‘র আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী আগাঢ় অনির্বান শিক্ষানিকেতন মিলনায়তনে রাইজআপ প্রকল্পের এই ক্যাম্পেইনে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অংশগ্রহন করে।

এ সময় বাল্যবিবাহের কুফল সম্পর্কে উপস্থিত শিক্ষার্থীদের সচেতন করা হয় এবং প্রতিটি ছেলে-মেয়ের স্বপ্ন ও ভবিষ্যৎ বাস্তবায়নে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, ওয়াইডাব্লিউসিএ‘র সাধারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, সঞ্চালনা করেন ওয়াইডাব্লিউসিএ‘র কো-অর্ডিনেটর মৌটুসী। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্যবিবাহের মূল কারণগুলোর মধ্যে রয়েছে সামাজিক অসচেতনতা, নিরাপত্তাহীনতা ও দারিদ্র্য। বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ উন্নয়নের বড় অন্তরায়। এসব সমস্যা দূর করার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াইডাব্লিউসিএ প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয় গুলোতে যে সেমিনার করছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তবে শুধু একটি সংস্থার মাধ্যমে নয়, সমাজের সকল স্তরের মানুষকে বাল্যবিবাহ প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সম্মিলিত উদ্যোগ গ্রহন করে এগিয়ে আসার আহবান জানান। আলোচনা শেষে, বাল্যবিয়ে সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status