ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
লাকসামে মহিলা এতিমখানায় ২০ কোটি টাকার সম্পদ দান করায় ধন্যবাদ জ্ঞাপন
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Wednesday, 15 January, 2025, 11:25 PM

লাকসামে মহিলা এতিমখানায় ২০ কোটি টাকার সম্পদ দান করায় ধন্যবাদ জ্ঞাপন

লাকসামে মহিলা এতিমখানায় ২০ কোটি টাকার সম্পদ দান করায় ধন্যবাদ জ্ঞাপন

কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জ মহিলা এতিমখানায় ২৬ শতক জমি ও নগদ অর্থসহ প্রায় ২০ কোটি টাকা মূল্যের সম্পদ এতিমদের কল্যাণে একাই দান করেছেন সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব এ. কে. রিয়াজুল
করিম। তাঁর এ অনবদ্য অবদানের জন্য মাদ্রাসা পরিচালনা কমিটি ও এলাকাবাসী তাকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মতবিনিময় সভায় তাকে এ অভিননন্দন জানানো হয়।

এতিমখানার সহ-সভাপতি জাহিদুল মাওলা চৌধুরী হেলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এতিমখানার সভাপতি ও লাকসাম উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমদ। দৌলতগঞ্জ এতিমখানার সুপার বাকি বিল্লাহর পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এতিমখানার সেক্রেটারি রফিকুল ইসলাম, বিএনপি নেতা আবুল হোসেন মিলন, মোস্তাফিজুর রহমান চেয়ারম্যান, কোষাধ্যক্ষ আবদুর রাজ্জাক বাচ্চু, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলী আক্কাস, ব্যবসায়ী আবু ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা, ব্যবসায়ী আবু ইউসুফ, সাংবাদিক মো. আবুল কালাম, প্রবাসী ব্যবসায়ী হুমায়ুন কবির জামান, বিএনপি নেতা আব্দুর রশিদ, বেলায়েত হোসেন, আব্দুল হক, আব্দুর রহমান, ডা. বেলাল হোসেন, আবুল কাশেম, হেদায়েত উল্লাহ, নুরুল ইসলাম,

যুবনেতা আবুল বাশার, ছাত্রনেতা মহিন উদ্দিন, আবু সায়েদ মজুমদার, আজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এতিমখানা পরিচালনা কমিটির সদস্য কাজী মো. শাহ আলম, মো. আবুল খায়ের, ব্যবসায়ী আব্দুল্লাহ আল বাকী খালেদ, মইনুল হোসেন চৌধুরী হেলাল, মহিলা এতিমখানার খাদেম আবু সায়েদ হেলালি। নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট আফসারুল উলূম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির। অনুষ্ঠানে এতিমখানার শিক্ষার্থীদের পরিবেশিত সুমধুর কন্ঠের পবিত্র কোরআন তেলাওয়াত, হামদে বারী তায়ালা, নাতে রাসুল (স.), কোরাস, দলীয় ও একক ইসলামী সংগীত শ্রোতাদের মুগ্ধ করে। জানা যায়, বর্তমানে লাকসাম দৌলতগঞ্জ মহিলা আবাসিক এতিমখানায় ৮০ শিক্ষার্থী পড়াশোনা করেন। ১১ জন শিক্ষক পাঠদানসহ সার্বিক তদারক করছেন। এজন্য মাসে ২ লাখ টাকা খরচ হয়। তাছাড়া শিক্ষর্থীদের দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বিনোদন ও শিক্ষা সফরের আয়োজন করা হয়। বিবাহযোগ্য কয়েকজন মহিলা এতিমকে সুপাত্রের নিকট বিয়ের ব্যবস্থা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status