|
শাহবাগে মেট্রো স্টেশনের নিচে ১০ বছরের শিশুকে ধর্ষণ
নতুন সময় ডেস্ক
|
![]() শাহবাগে মেট্রো স্টেশনের নিচে ১০ বছরের শিশুকে ধর্ষণ বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশন বারডেম হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে আরেক পথশিশু মোবারক জানান, ওই শিশু শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করে। রাতে মেট্রো স্টেশনের নিচে শিশুটির চিৎকার শুনে অনেক লোকজন জড়ো হয়। সেখানে গিয়ে দেখি ওই শিশু রক্তাক্ত অবস্থায় পরে আছে। আর ওই ছেলেকে লোকজন ধরে রেখেছে। পরে থানা পুলিশের মাধ্যমে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ওই শিশুর বিস্তারিত কিছুই জানি না। রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ওই ধর্ষণের শিকার পথ শিশুকে উদ্ধার করা হয়। এই ঘটনায় রায়হান (১৯) নাম এক যুবককে আটক করা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, রাতে রায়হান নামে ওই যুবক শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে একটি কুড়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
