|
টিউলিপের পদত্যাগ নিয়ে ইলন মাস্কের পোস্ট
নতুন সময় ডেস্ক
|
![]() টিউলিপের পদত্যাগ নিয়ে ইলন মাস্কের পোস্ট মন্ত্রী হিসেবে যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক। তাই দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের খবরটি সামাজিক মাধ্যমে বেশ আলোচনা–সমালোচনার সৃষ্টি করেছে। এর মধ্যেই টিউলিপের পদত্যাগ-বিষয়ক একটি এক্স পোস্ট শেয়ার করেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, "যুক্তরাজ্যের শিশুকল্যাণের দায়িত্বে থাকা লেবার পার্টির মন্ত্রী নির্যাতনকারীদের সুরক্ষা দেন। আর তাদের দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই একজন দুর্নীতিবাজ" ![]() টিউলিপের পদত্যাগ নিয়ে ইলন মাস্কের পোস্ট যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক সিটি মিনিস্টার ছিলেন টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক। কিন্তু তার বিরুদ্ধেই অভিযোগ ওঠে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট এবং বাংলাদেশে রাশিয়ার সহায়তায় নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে মোটা অঙ্কের ঘুষ গ্রহণের। এসব অভিযোগে তার বিরুদ্ধে যুক্তরাজ্যে সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত চলছিল। পাশাপাশি বিরোধী দলগুলোর পক্ষ থেকে পদত্যাগের চাপ বাড়ছিল। নানামুখী চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দেন টিউলিপ। রয়টার্সের এক প্রতিবেদন মতে, টিউলিপ এরই মধ্যে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই চিঠিতে তিনি তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের একটি তদন্তের কথা উল্লেখ করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, ‘তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিষয়টি পর্যালোচনা করার পর নিশ্চিত করেছেন যে তিনি মন্ত্রীত্বের নিয়ম লঙ্ঘন করেননি।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
