ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বাগমারায় প্রাথমিকের অবসরপ্রাপ্ত ২৬ প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 January, 2025, 3:23 PM

বাগমারায় প্রাথমিকের অবসরপ্রাপ্ত ২৬ প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

বাগমারায় প্রাথমিকের অবসরপ্রাপ্ত ২৬ প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

রাজশাহীর বাগমারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ জন প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বাগমারা উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)  বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। রাঘোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আজাদ শফিউর রহমান, প্রধান শিক্ষক এলিশ, আব্দুর রউফ, দেলোয়ার হোসেন, বিদায়ী শিক্ষকদের মধ্যে শামসুজ্জামান মৃধা, খোন্দাকার জাহেদুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজ মোঃ আশরাফুল ইসলাম, বাগমারা উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের সদস্য প্রধান শিক্ষক বিদেশ কুমার সরকার, ইকবাল হোসেন, আব্দুল খালেক প্রামানিক, নিতাই চন্দ্র মন্ডল, আব্দুল হান্নান, হোসেন আলী, আব্দুস সাত্তার, আমজাদ হোসেন, আলমগীর কবীর প্রমুখ। এছাড়াও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সরকারী উপজেলা শিক্ষা অফিসার সহ উপজেলার ২২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন বিদ্যালয়ের অবসর জনিত ২৬ জন প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। আলোচনা শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status