ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2026, 9:00 PM

চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে র‌্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‌্যালি উদ্বোধন করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। 

র‌্যালিটি জেলা জজ আদালতের সামনে থেকে বের হয়ে চক্ষু হাসপাতাল সামনে থেকে পুনরায় জেলা জজ আদালতে এসে শেষ হয়।

র‌্যালি শেষে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করেন লিগ্যল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ সামছুন্নাহার। 

পরে দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে জেলা ও দায়রা জজ বক্তব্যে বলেন, সরকারি খরচে অসহায় লোকদের বিচারিক সহায়তা দেয়া হয় এই বিষয়ে প্রচার প্রচারণা করা হচ্ছে। আইনি সহায়তার বাস্তবিকতা সম্পর্কে তিনি বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে প্রার্থীকে পরামর্শ দেয়া, বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পূর্বে আপোষ নিস্পত্তি করা সম্ভব এসব বিষয়গুলো সম্পর্কে আরো ধারণা দেয়া। মূলত অসহায় বিচার প্রার্থীদের এসব বিষয়গুলো ব্যাপকভাবে জানানো প্রয়োজন।

তিনি বলেন, জাতীয় আইনগত সহায়তা সংস্থায় চাঁদপুরে যারা জড়িত রয়েছেন, তারা সকালে স্থানীয়ভাবে প্রতিনিধিত্ব করছেন। আপনাদের আত্মীয় স্বজন ও পরিচিতদের মাধ্যমে এসব সুবিধার কথা অসহায় বিচারপ্রার্থীদের কাছে পৌঁছানো সম্ভব। আশাকরি সম্মিলিতভাবে কাজ করলে সরকারের এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হবে।
 
জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উজালা রানী চাকমা, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আমিরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার মো. আব্দুল আলীম।

এছাড়াও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কুহিনুর রশিদ, বিশেষ পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা, জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রীপন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী সহ বিচার বিভাগের বিচারক, প্যানেল আইনজীবী, বিচারপ্রার্থী সহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইনগত সহায়তা ও উপকারভোগীদের মধ্যে সেমিনারে বক্তব্য দেন মাহমুদা ও ইয়াসমিন বেগম। অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেব সম্মাননা স্মারক গ্রহণ করেন অ্যাডভোকেট রেহানা ইয়াসমিন কচি ও অ্যাডভোকেট নুরুল হক কমল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status