ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩
মাদক সেবনের দায়ে দীঘিনালায় যুবকের ৩ মাসের কারাদণ্ড
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Thursday, 3 September, 2026, 8:03 PM

মাদক সেবনের দায়ে দীঘিনালায় যুবকের ৩ মাসের কারাদণ্ড

মাদক সেবনের দায়ে দীঘিনালায় যুবকের ৩ মাসের কারাদণ্ড

খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের দায়ে মোঃ আজাদ হোসেন নামে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০২-সেপ্টেম্বর-২৬) রাতে উপজেলার মেরুং বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ১০ ঘটিকার দিকে দীঘিনালা থানাধীন ১ নম্বর মেরুং ইউনিয়নের মেরুং বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে ছোট মেরুং বাজার এলাকার মোঃ ইকবাল হোসেনের ছেলে মোঃ আজাদ হোসেনকে আটক করা হয়।

পরে দীঘিনালা থানা পুলিশের সহায়তায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে মাদক সেবনের দায় প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট মামলা নং-২৫/২৬, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা মোতাবেক আজাদ হোসেনকে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের পর মেরুং বাজারসহ সংশ্লিষ্ট এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status