ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 17 January, 2025, 10:29 PM

ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ভান্ডারিয়া উপজেলা বিএনপি'র আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন তার বাসভবনে এ শীতবস্ত্র বিতরণ করেন।

 উপজেলার নদমুলা,ধাওয়া, ইকড়িসহ বিভিন্ন ইউনিয়নে ৩ হাজার কম্বল বিতরণ করা হয়।
এসময় উপজেলা বিএনপি'র সদস্য সচিব মো. মনির হোসেন আকন, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ হাই হাওলাদার,যুগ্ম আহবায়ক শিকদার জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপল, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ, আবুল কালাম আজাদ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও কঙ্গো সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পিরোজপুর জেলা বিএনপি'র সদস্য ও 
ভান্ডারিয়া উপজেলা বিএনপি'র আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, আমরা আগে ইচ্ছা থাকলেও এ ধরনের সেবামূলক কার্যক্রম করতে পারি নাই। সৈরাচারি আওয়ামী লীগ আমাদের করতে দেয় নাই। এখন সুযোগ এসেছে আপনারা পাশে থাকলে আমরা এ ধরনের কাজ আরও করতে পারবো। 
দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পুরো উপজেলায় শীতবস্ত্র বিতরণ করছি। আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে ভান্ডারিয়া,কাউখালি ও  নেছারাবাদের উন্নয়ন আরও তরান্বিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status