|
বগুড়ায় পূর্ব বাংলা সর্বহারা পার্টির পোস্টারিং: এলাকা জুড়ে আতঙ্ক
নতুন সময় প্রতিনিধি
|
![]() বগুড়ায় পূর্ব বাংলা সর্বহারা পার্টির পোস্টারিং: এলাকা জুড়ে আতঙ্ক হয়। কিন্তু তারপরও সর্বহারা পার্টির তৎপরতা থামানো যায়নি। ভবানীপুর গ্রামের বাসিন্দারা আরও জানান, এদিন সকালে ভবানীপুর বাজারে এসে বিভিন্ন দোকানের দেয়ালে পোস্টার দেখতে পান। পোস্টারের লেখা দেখে গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পোস্টারে লেখা, ‘সর্বহারা পার্টির জাতীয় কংগ্রেস ২০২৪’-এর ডাক, মার্কিন ও পশ্চিমা সাম্রাজ্যবাদের দালাল ও সেনা-এনজিও-বুদ্ধিজীবী-বড় ধনীদের অন্তবর্তী সরকার, শ্রমিক-কৃষক-সাধারণ জনগণের সরকার নয়, বিপ্লবী গণক্ষমতা প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখুন।’ মাওবাদীগণ, ঐক্যবদ্ধ হোন! পূর্ব বাংলার মাওবাদী আন্দোলনের ৫-দশক অভিজ্ঞতার সারসংকলন করুন! গ্রামভিত্তিক গণযুদ্ধ গড়ে তুলুন! মার্কিন, চীন, রাশিয়া, ইইউসহ সব সাম্রাজ্যবাদ নিপাত যাক! ভারতীয় সম্প্রসারণবাদ-নিপাত যাক! মাওবাদ-জিন্দাবাদ! নয়া গণতান্ত্রিক বিপ্লব-জিন্দাবাদ! গণযুদ্ধ জিন্দাবাদ! কেন্দ্রীয় কমিটি,পূর্ব বাংলার সর্বহারা পার্টি। ভবানীপুর গ্রামের বাসিন্দা গোলজার হোসেন, আলমগীর হোসেন ও সাগর বলেন, ভবানীপুর বাজারে চা পান করতে এসে বিভিন্ন দোকানের দেয়ালে পোস্টার দেখতে পারি। স্টারের লেখা দেখে গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম বলেন, ভবানীপুর সিরাজগঞ্জ জেলার তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায়। ওই সব এলাকা থেকে এসে ভবানীপুর বাজারে এ ধরনের পোস্টারিং করা হয়। তবে আতঙ্কের কিছু নেই। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়ে। যারা পোস্টারিং করেছে, সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
