ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ঝিনাইগাতীতে বিনামূল্যে চাল পেলেন আটশ পরিবার
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Friday, 17 January, 2025, 10:35 PM

ঝিনাইগাতীতে বিনামূল্যে চাল পেলেন আটশ পরিবার

ঝিনাইগাতীতে বিনামূল্যে চাল পেলেন আটশ পরিবার

ঝিনাইগাতীতে আজ সকালে ঝিনাইগাতী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নৃগোষ্ঠী ফাউন্ডেশন প্রাণ আরএফএলের আয়োজনে বন্যা পরবর্তীতে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে যোগদান করে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন।

 উপজেলার ৭টি ইউনিয়নের অসহায় হতদরিদ্র ৮০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক সৈয়দ আলী খাঁন, সহকারী শিক্ষক রুস্তম আলী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামান মনির ও সেচ্ছাসেবী সংগঠনের রাজিব হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।।

এসময় ইউএনও অসহায় মানুষের পাশে আজ যারা দাড়িঁয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে বলেন ঝিনাইগাতীতে সম্প্রতি ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে এ থেকে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনসহ সকলের সহযোগিতায় বিপদ মোকাবেলা করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর উপকার হয়েছে। এভাবে প্রাকৃতিক দূর্যোগে সম্বলিত ভাবে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে বলে জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status