ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১০
মোঃ রানা সন্যামত
প্রকাশ: Friday, 17 January, 2025, 10:37 PM

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১০

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১০

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন শ্রীমন্ত নদীর ব্রিজের দক্ষিণ পাশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

 (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি যাত্রীবাহী বাস  ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি এবং অন্তত ১০ জন আহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ট্রাকের চালক মাহবুব হোসেন (৪৫) গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া, এই দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের চালক সাগর (৩০) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বরিশাল বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কাশেম জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়।

তিনি বলেন, ঢাকা মেট্রো-ব ১৫-৯৪৬৬ লাইসেন্স নম্বরের একটি বাস বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। বাসটি ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে পটুয়াখালীর দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশে ডোবায় পড়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বিকট শব্দে এলাকাবাসী জেগে ওঠে। দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তারা যাত্রীবাহী বাস ও ট্রাকের যাত্রীদের উদ্ধার করেন। আহতদের মধ্যে ১০ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের চিকিৎসকরা জানান, নিহত মাহবুব হোসেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ট্রাক চালক মাহবুব হোসেন নিহত ও ১০ জন আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে দ্রুতগতি ও বেপরোয়া চালনাকেই কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status