ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
শ্রীপুরে কৃষক দলের উদ্যোগে ইউনিয়ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত
মঈনুল ইসলাম সুজন, শ্রীপুর
প্রকাশ: Saturday, 18 January, 2025, 7:04 PM

শ্রীপুরে কৃষক দলের উদ্যোগে ইউনিয়ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে কৃষক দলের উদ্যোগে ইউনিয়ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্য "সারাদেশে ৩ মাস ব্যাপী" ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে মাগুরার শ্রীপুর উপজেলার ২নং আমলসার ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কৃষি রপ্তানি নির্ভর বাংলাদেশ গড়তে তারেক রহমানের 'কৃষক বাঁচলে দেশ বাঁচবে' বার্তাটি কৃষকদের মাঝে পৌঁছে দিতেই এই আয়োজন দলটির। এ সময় সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয় এবং কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বলেন, 'দেশে একমাত্র সরকারই হলো বিএনপি, যারা কৃষকদের নিয়ে ভাবে। কৃষকদের তাদের উৎপাদিত পণ্য ন্যায্য দামের অভাবে ফেলে দেওয়া লাগবে না, বিএনপি ক্ষমতায় এলে জাতীয় বাজেটের ৮ শতাংশ কৃষি খাতে বরাদ্দ দেওয়া হবে। এটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে পরিকল্পনা। কৃষক ও তার পরিবারের সুরক্ষার জন্য বীমা কার্ডের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে তারেক রহমান।

তিনি বলেন, পতিত শেখ হাসিনার সরকারের আমলে দেশে কৃষকের কোনো মূল্য ছিল না। তারা তাদের কষ্টার্জিত ফসলের মূল্য পায়নি। বরং দেশের দুই তৃতীয়াংশ খেটে খাওয়া মানুষকে বিনা কারণে জেলে যেতে হয়েছে। পুলিশ ও আদালতে টাকা খরচ করতে করতে নিঃস্ব হতে হয়েছে। সমাবেশ থেকে আগামী নির্বাচনে দেশকে রক্ষা করতে ধানের শীষের বিজয় নিশ্চিতের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়।

শুক্রবার বিকালে উপজেলার আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। আমলসার ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোকাদ্দেস হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও মাগুরা জেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হিরার সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন। সমাবেশ উদ্বোধন করেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষকদলের আহবায়ক রুবাইয়াত হোসেন খাঁন।
উপস্থিত ছিলেন কৃষক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, কৃষক দলের কেন্দ্রীয় নেতা স্থানীয়  সরকার বিষয়ক সম্পাদক খায়রুল্লাহ পলাশ শিপন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি বদরুল আলম হিরো। উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক সদস্য সচিব মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, মাসুদ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান, কৃষকদলের আহবায়ক মেহেদি হাসান মুকুল, সদস্য সচিব রোমানুর রহমান বিপ্লব, শ্রমিক দলের আাহবায়ক সেলিম রেজা, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মঈনুল ইসলাম সুজন, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status