ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Saturday, 18 January, 2025, 7:06 PM

ঠাকুরগাঁওয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত

বাঙালির ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ পিঠা-পুলি। হারিয়ে যাওয়া এই সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঠাকুরগাঁওয়ে হয়ে গেল পিঠা উৎসব। শুক্রবার সদর উপজেলার কাজীপাড়ায় আয়োজিত এই উৎসবে অংশ নেন ৩০ জন ক্ষুদ্র উদ্যোক্তা।”

উৎসবে সাজানো হয়েছিল ভাপা, চিতই, পাটিসাপটা, নকশী পিঠা, বিবিয়ানা, আর মালপোয়ার মতো হরেক রকমের পিঠার পসরা। এ আয়োজন দেখতে আর সুস্বাদু পিঠার স্বাদ নিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন সব বয়সের মানুষ।”

নিজেদের তৈরি পিঠা সবার সামনে তুলে ধরতে পেরে খুশি ক্ষুদ্র উদ্যোক্তারা। তারা জানান, এমন আয়োজন তাদের অনুপ্রাণিত করবে।”

আয়োজকেরা জানান, বিলুপ্তপ্রায় এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর এই ধরনের উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।

উক্ত পিঠা আয়োজক কমিটির সভাপতি বেলাল হোসেন বলেন,
তীব্র শীত উপেক্ষা করে সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত চলা এই পিঠা উৎসব ঠাকুরগাঁওয়ের সংস্কৃতিপ্রেমী মানুষদের মনে এনে দিয়েছে নতুন আনন্দ।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status