ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
দিনারপুর জনতা বাজার বন্ধের ঘোষণায় বিক্ষোভ ও মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 January, 2025, 9:44 PM

দিনারপুর জনতা বাজার বন্ধের ঘোষণায় বিক্ষোভ ও মানববন্ধন

দিনারপুর জনতা বাজার বন্ধের ঘোষণায় বিক্ষোভ ও মানববন্ধন

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুর জনতা বাজার জেলা প্রশাসকের নির্বাহী আদেশে আগামী ৩১ জানুয়ারি থেকে স্থানান্তরের নির্দেশের প্রতিবাদে শনিবার (১৮ জানুয়ারি) বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাজার পরিচালনা কমিটির আহ্বানে স্থানীয় জনতা বাজারে অনুষ্ঠিত এই মানববন্ধনে শত শত লোক অংশগ্রহণ করেন। বক্তারা জেলা প্রশাসকের এই অনৈতিক ও অবৈধ নির্দেশ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান। অন্যতায় দিনারপুর পরগনার ৭৫ গ্রামবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি প্রদান করেন।

উল্লেখ্য ২০০১ সালে দিনারপুর পরগনার আপাময় জনগণ গজনাইপুর গ্রামের জনতা বাজার প্রতিষ্ঠা করেন। অল্পদিনেই বাজারটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। বাজারের নামে পরিমাণমতো জমি রেজিস্ট্রি করে দেয়া হয়। বাজারটি অনুমোদিত হয়।২০০৬ সাল থেকে নবীগঞ্জ উপজেলা প্রশাসন জনতা বাজারের গরু হাট থেকে হাসিল রশীদ মাধ্যমে রাজস্ব আদায় করে নিচ্ছে। প্রতি বছর এই বাজার থেকে ৮০ লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত রাজস্ব আদায় করে সরকারি কোষাগারে জমা দেয়া।এই বাজারকে কেন্দ্র করে দিনারপুর পরগনার ৮০ ভাগ লোকের কর্মসংস্থান হয়। এই আদেশে মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আজির উদ্দিন,আবুল কালাম, কাওসার আহমেদ,জি এম স্বপ্ন,কাজী জাহিদ প্রমুখ।পরে একটি বিক্ষোভ মিছিল এলকা প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status