ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
চট্টগ্রামে লাইসেন্স ছাড়াই সরকারি গম মজুত, ফ্লাওয়ার মিলকে ৩ লাখ টাকা জরিমানা
মো. মোক্তার হোসেন বাবু
প্রকাশ: Sunday, 11 October, 2026, 6:41 PM

চট্টগ্রামে লাইসেন্স ছাড়াই সরকারি গম মজুত, ফ্লাওয়ার মিলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে লাইসেন্স ছাড়াই সরকারি গম মজুত, ফ্লাওয়ার মিলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার নাসিরাবাদ এলাকায় লাইসেন্স ছাড়া সরকারি খাদ্য অধিদপ্তরের ১২০ টন লাল গম মজুতের দায়ে ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রতিষ্ঠানটি থেকে ১ লাখ ২০ হাজার ৫০ কেজি গম জব্দ করা হয়।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে এসব গম জব্দ করা হয়।

এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির সরকারি খাদ্যশস্য মজুতের বৈধ লাইসেন্স না থাকা এবং নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনার বিষয়টি উঠে আসে।

অভিযানে ১২০ দশমিক ০৫ টন লাল গম জব্দের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায় এবং জব্দ করা গমের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান মোসলেহ উদ্দিন আহমেদ।

এসআরবি-৭ জানিয়েছে, সরকারি খাদ্যশস্যের অবৈধ মজুত ও নিয়মবহির্ভূত ব্যবসা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status