ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
নাটোরের লালপুরে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 11 October, 2026, 6:33 PM

নাটোরের লালপুরে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

নাটোরের লালপুরে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

নাটোরের লালপুরে অবৈধভাবে সার বিক্রি ও অনিয়মের অভিযোগে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 


আজ রবিবার সকালে লালপুর সদর ইউনিয়নের সার ডিলার ভাই ভাই ট্রেডার্সের মালিক ওয়াহিদুল ইসলাম খোকনকে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন। 

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ  কর্মকর্তা সুব্রত কুমার সরকার সহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন জানান,
স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার লালপুর সদর ইউনিয়নের সার ডিলার ভাই ভাই ট্রেডার্সের মালিক ওয়াহিদুল ইসলাম খোকন পাশ্ববর্তী ঈশ্বরদী ইউনিয়নের সাব ডিলার বাবুর কাছে ২০ বস্তা সার বিক্রি করেন। 


সারগুলো পরিবহনের সময় স্থানীয়রা গাড়িটি আটক করর পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সচরগুলো জব্দ করে এবং উপজেলা প্রশাসনকে জানায়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যামান আদালত পরিচালনা করা হয়। 


এ সময় সারগুলো অন্যস্থানে বিক্রয় করার সত্যতা স্বীকার করেন সার ডিলার। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা মোতাবেক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 


সার বিক্রির অনিয়মের বিষয়ে উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান রয়েছে। সার নিয়ে কোন অনিয়ম করতে  দেওয়া হবেনা কাউকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status