ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
নাটোরের সিংড়ায় সার বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক ভ্যানের ওপর উল্টে পড়ে ভ্যান যাত্রীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 11 October, 2026, 6:37 PM

নাটোরের সিংড়ায় সার বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক ভ্যানের ওপর উল্টে পড়ে ভ্যান যাত্রীর মৃত্যু

নাটোরের সিংড়ায় সার বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক ভ্যানের ওপর উল্টে পড়ে ভ্যান যাত্রীর মৃত্যু

নাটোরের সিংড়ায় সার বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক ভ্যানের ওপর উল্টে পড়ে ভ্যান যাত্রী মাছ ব্যাবসায়ী হাসিব উদ্দিনের মৃত্যু হয়েছে। 

নিহত হাসিব উদ্দিন সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় আবু বক্করের ছেলে। আজ রবিবার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের লালোর ইউনিয়নের খেজুরতলা বাঁশের ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল ও নিহতের স্বজনরা জানান, মাছ বিক্রি করার জন্য হাসিব ভ্যান যোগে বগুড়ার রনবাঘা বাজারে যাচ্ছিলো।

পথে বাঁশের ব্রীজ এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নাটোরগামী সার বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে  ঘটনাস্থলেই হাসিবের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছে ভ্যান চালক। 

স্থানীয়রা আহত ভ্যান চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে ময়না তদন্ত না করেই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status