ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
বাজার দখল ও চাঁদাবাজি করলে সরাসরি জানান, প্রকাশ্যে বিচার হবে: মোবাশ্বের আলম এমপি
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Sunday, 11 October, 2026, 6:43 PM

বাজার দখল ও চাঁদাবাজি করলে সরাসরি জানান, প্রকাশ্যে বিচার হবে: মোবাশ্বের আলম এমপি

বাজার দখল ও চাঁদাবাজি করলে সরাসরি জানান, প্রকাশ্যে বিচার হবে: মোবাশ্বের আলম এমপি

নিজের এলাকার দলীয় পরিচয়ে কেউ বাজার দখল বা চাঁদাবাজিতে জড়িয়ে পড়লে সরাসরি তাকে জানানোর আহ্বান জানিয়েছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী দিয়ে তিনি বলেছেন, "আমার লোক দাবি করে কেউ যদি অন্যায় করে, সরাসরি ফোন করে জানিয়ে দেবেন। এ ধরনের কোনো অভিযোগ পেলে প্রকাশ্যে তার বিচার করা হবে।

শনিবার (১০ অক্টোবর) রাতে নাঙ্গলকোট বাজার দোকান মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসনের কাজের সততা ও স্বাধীনতা তুলে ধরে মোবাশ্বের আলম বলেন, "সাধারণত সরকারি দলের এমপিদের অনুসারী বা প্রভাবশালীদের কারণেই স্থানীয় প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে বাধাগ্রস্ত হয়। তবে আমার এলাকায় কোনো অনিয়ম বা প্রভাব খাটানোর সুযোগ দেওয়া হবে না।" বিগত সাত মাসে সাধারণ মানুষ বা ব্যবসায়ীরা কোনো সমস্যায় পড়ে থাকলে তা কোনো দ্বিধা ছাড়া সরাসরি তাকে জানানোর অনুরোধ জানান তিনি।

এলাকার প্রশাসনিক পরিস্থিতি নিয়ে এমপি আরও বলেন, "আমি নাঙ্গলকোট থানার ওসিকে স্পষ্টভাবে বলেছি—আপনার নির্ঘুম রাতই আমার জনগণের শান্তির ঘুম। প্রশাসন যত সক্রিয় থাকবে, মানুষ তত শান্তিতে থাকবে।" একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ভোটে জেতার জন্য জালিয়াতি বা টাকার পথ তিনি বেছে নেননি। তাই স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সংগঠনের নেতা—সবাইকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে আসতে হবে।

নাঙ্গলকোট বাজার দোকান মালিক সমিতির আহ্বায়ক নুরুল আমিন জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু রায়হান, নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম, এবং উপজেলা সমাজসেবা অফিসার মো. রাশেদ মিয়াজী।

পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার বাহার এবং সাবেক ছাত্রদল নেতা খলিলুর রহমান সোহাগের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ছোট নয়ন। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status