সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,দুর্গাপূজো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Sunday, 11 October, 2026, 6:45 PM
সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,দুর্গাপূজো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা
সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো: ইজ্জতুল্লাহ,সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক,সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার,পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম,সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা বিএনপির আহবায়ক রহমুল্লাহ পলাশ,জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন প্রমুখ।
সভায় সড়ক-মহাসড়কে শ্রমিকদের ব্যাপক হারে চাঁ/দা/বা/জি বন্ধ,সংঘবদ্ধ অপরাধীচক্রের অপতপরতা দমন,মা/দক নিয়ন্ত্রণ,যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ,জাকারিয়া হ/ত্যা মা/মলার আ/সামীদের দ্রুত গ্রে/প্তার,বা/ল্যবিয়ে ব/ন্ধ করাসহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।