ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
খুলনা রেঞ্জের গ্রাম ভিত্তিক ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 January, 2025, 4:21 PM

খুলনা রেঞ্জের গ্রাম ভিত্তিক ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

খুলনা রেঞ্জের গ্রাম ভিত্তিক ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

যশোর জেলার কেশবপুর উপজেলার ভদ্রপল্লী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের ৬৪ জন ভিডিপি সদস্য-সদস্যাদের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, বিএএম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট যশোর মোঃ আল-আমিন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য উপমহাপরিচালক বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে  সামনে এগিয়ে যাওয়া তরুণদের  শক্তিকে কিভাবে সামাজিক শক্তি হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ভূমিকা রাখা যায় তা এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। এজন্য আনসার ও ভিডিপি সদস্যদের নিরলস ভাবে কাজ করতে হবে। সন্ত্রাস দমন, বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন, আর্থ সামাজিক উন্নয়নসহ প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের এবং দেশের উন্নয়ন ঘটানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ উপকৃত হবেন এবং দেশও উপকৃত হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ রোকেয়া বেগম, উপজেলা প্রশিক্ষক দেবাশীষ দাস ও উপজেলা প্রশিক্ষিকা শুক্রারানী বৈরাগী। 

অনুরুপভাবে খুলনা রেঞ্জের ৫৯টি উপজেলার ৫৯টি ইউনিয়নের ৩৭৭৬জন ভিডিপি সদস্য-সদস্যাদের গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status