ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
মামলায় হেরে গেলেন নয়নতারা, ধানুশের বড় জয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 January, 2025, 4:53 PM

মামলায় হেরে গেলেন নয়নতারা, ধানুশের বড় জয়

মামলায় হেরে গেলেন নয়নতারা, ধানুশের বড় জয়

দক্ষিণ ভারতীয় সিনেমার লেডি সুপারস্টার নয়নতারার বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে বড় জয় পেলেন অভিনেতা ধানুশ। মাদ্রাজ হাইকোর্ট সম্প্রতি নয়নতারার পক্ষে করা নেটফ্লিক্স ইন্ডিয়ার আবেদন খারিজ করে দিয়েছে।

এই মামলার সূত্রপাত হয় যখন নয়নতারার ‌‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’ নামের ডকুমেন্টারিতে ধানুশ প্রযোজিত ‘নাম রাউডি ধান’ ছবির ৩ সেকেন্ডের ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহৃত হয়। ধানুশ এই বিষয়ে কপিরাইট লঙ্ঘন অভিযোগে মামলা করেন

গত বছরের নভেম্বরে দায়ের করা মামলায় নয়নতারার স্বামী ভিগনেশ শিবান এবং তাদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করা হয়েছিল।
মামলায় হেরে গেলেন নয়নতারা, ধানুশের বড় জয়

ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারবার ফিল্মস’ নেটফ্লিক্স ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান লস গাটোস প্রোডাকশন সার্ভিসেস ইন্ডিয়া এলএলপির বিরুদ্ধে তামিলনাড়ুতে মামলা করার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছিল।

ধানুশের আইনজীবী এক বিবৃতিতে জানান, ‘কপিরাইট লঙ্ঘন করে আমার ক্লায়েন্টের 'নানাম রাউডি ধান' সিনেমার ফুটেজ
নয়নতারার তথ্যচিত্রে ব্যবহৃত হয়েছে। এই ফুটেজ ২৪ ঘণ্টার মধ্যে সরাতে হবে। অন্যথায় ধানুশ আইনি পদক্ষেপ নেবেন এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করবেন।’

তখন নয়নতারার পক্ষ থেকে ইনস্টাগ্রামে এক খোলা চিঠি প্রকাশ করা হয়। সেখানে তিনি ধানুশের ক্ষতিপূরণ দাবিকে 'অত্যন্ত নিচু মানসিকতা' হিসেবে বর্ণনা করেছেন। চিঠিতে তিনি শাহরুখ খান, চিরঞ্জীবী, রাম চরণ এবং অন্যান্য প্রযোজকদের ধন্যবাদ জানান, যারা তাদের সিনেমার ফুটেজ ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং তাকে সহযোগিতা করেছে

এই আইনি লড়াইয়ের খবরটি বলিউড ও টলিউডে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। মামলায় ধানুশের পক্ষে জয় নিশ্চিত হওয়ায় তার ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status