ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
রাজস্থলী উপজেলার বিমাছড়াতে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Thursday, 30 January, 2025, 4:54 PM

রাজস্থলী উপজেলার বিমাছড়াতে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

রাজস্থলী উপজেলার বিমাছড়াতে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার  (৩০ জানুয়ারি)  সকাল ১০ টায়  উপজেলার কৃষকদলের আয়োজনে রাঙ্গামাটি রাজস্থলী উপজেল দুই নং গাইন্দ্যা ইউনিয়নের বিমাছড়া এলাকায়  কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সুসংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন ব্যাপী সমাবেশের অংশ কৃষক সমাবেশ
বিমাছড়া গ্রামে অনুষ্ঠিত হয়।
রাজস্থলী  উপজেলা কৃষকদলের আহ্বায়ক বিশু সাহার  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ।
উপজেলা কৃষকদলের সাংগটনিক সম্পাদক কালা তনচংগ্যার  সঞ্চালনায় উপস্থিত ছিলেন,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট এর কেন্দ্রীয় সহ সাংগটনিক সম্পাদক জিকু দে,রাজস্থলী প্রেসক্লাবে সভাপতি মোহাম্মদ আজগর আলী খান,জেলা কৃষক দলের সদস্য জসিম উদ্দিন গাইন্দ্যা ইউনিয়ন কৃষকদলের সভাপতি অক্ষয় তনচংগ্যা, জাসাসের সা্ংগটনিক সম্পাদক প্রশান্ত, সুনীল তনচংগ্যা, আনুমং মারমা , জেলা তাতীদলের সদস্য আবচার আলী, কিনামনি তনচংগ্যা, আবুল হাসেম, কাসেম উদ্দিন সহ  বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ বলেন, বাংলাদেশে এখনো ৬০-৭০ ভাগ মানুষ কৃষি পেশায় যুক্ত আছে। এখনো কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। অনেক সরকার আসে অনেক সরকার যায়, আর কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। কৃষক দরিদ্র থেকে দরিদ্রই হয়। আর লুটেরারা বিদেশে টাকা পাচার করে।

তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষণা করেছেন আমরা যদি ক্ষমতায় যাই তাহলে কৃষকের জন্য প্রত্যেক ইউনিয়নে কৃষি ক্রয় কেন্দ্র নির্মাণ করব, ক্ষমতায় গেলে আমরা শস্যাগারের ব্যবস্থা করব। ক্ষমতায় গেলে সহজ শর্তে ও কোথাও কোথাও বিনা সুদে কৃষি ঋণের ব্যবস্থা করব। কৃষকরা যাতে বেশি বেশি ফসল ফলাতে পারেন এজন্য গ্রামে গ্রামে আমরা কৃষি সমিতির ব্যবস্থা করব।

ছবি ক্যাপসন, রাজস্থলীতে কৃষকদলের সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান সহ নেতৃবৃন্দ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status