|
প্রথমবার একসঙ্গে রোমান্স ছড়াবেন রণবীর-জাহ্নবী
নতুন সময় ডেস্ক
|
![]() প্রথমবার একসঙ্গে রোমান্স ছড়াবেন রণবীর-জাহ্নবী তার এই ভাবমূর্তিকেই কাজে লাগাতে চাচ্ছে একটি অতিপরিচিত কন্ডোম উৎপাদক সংস্থা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ওই সংস্থার কর্ণধার জানিয়েছেন, রণবীর কাপুরকে তারা মডেল হিসেবে বাছাই করেছেন। তাদের নতুন বিজ্ঞাপনে রণবীরকে হাজির করার চেষ্টা চলছে। শুধু তাই নয়, রণবীরের সঙ্গে রোমান্টিক গল্পের বিজ্ঞাপনটিতে দেখা যাবে কাপুর বাড়ির মেয়ে জাহ্নবীকে। শ্রীদেবী কন্যা লাস্যময়ী হিসেবে এরইমধ্যে পর্দায় ঝলক দেখিয়েছেন। তার উপস্থিতি উপভোগ করেন দর্শক। তাই দর্শককে আকৃষ্ট করতে রণবীর কাপুরের সঙ্গে জাহ্নবীকেই বেছে নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর কর্ণধার মনে করেন, চেহারা এবং ব্যক্তিত্বের জন্য তাদের পণ্যের প্রচারে রণবীর কাপুর ও জাহ্নবী কাপুর একদম উপযুক্ত। দুই তারকার ইমেজ ক্রেতাদের কাছে তাদের পণ্যটিকে আকর্ষণীয় করে তুলবে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই রণবীর ও জাহ্নবীকে প্রস্তাবও দিয়েছে। তবে এখনও তাদের পক্ষ থেকে কোনো নিশ্চিত উত্তর আসেনি। এই মুহূর্তে রণবীর কাপুর ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি ‘রামায়ণ’ নিয়ে। এ ছবিতে তিনি রামের চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে ‘দেবারা’ ছবিতে। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কিছু কাজ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
