ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
মোহাম্মদপুর এর ঢাকা উদ্যান থেকে আলোচিত- চিহ্নিত কিশোরগ্যাং সদস্য আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 January, 2025, 11:14 PM

মোহাম্মদপুর এর ঢাকা উদ্যান থেকে আলোচিত- চিহ্নিত কিশোরগ্যাং সদস্য আটক

মোহাম্মদপুর এর ঢাকা উদ্যান থেকে আলোচিত- চিহ্নিত কিশোরগ্যাং সদস্য আটক

আজ সন্ধ্যা ৬ ঘটিকায় মোহাম্মদপুর ঢাকা উদ্যানে কব্জি কাটা আনোয়ার, তার সহযোগীদের সাথে ঢাকা উদ্যান অঞ্চলে বৈঠক করবে বলে জানা যায়।  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্প থেকে একটি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো এলাকা বেরিকেট দিয়ে কব্জি কাটা আনোয়ারের অন্যতম সহযোগী মোঃ রবিন (২১) এবং তার সাথে আরো তিনজন কিশোরগ্যাং সদস্য মোঃ সাগর(১৭), মোঃ রায়হান (১৮) এবং মুন্না (১৯) কে গ্রেফতার করে । তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র (ছুড়ি, চাকু চাপাতি) উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য বসিলা আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত কিশোরগ্যাং  সদস্যদের মধ্যে মোঃ রবিন(২১) ঢাকা উদ্যান ও মোহাম্মদপুর এলাকার অন্যতম আলোচিত কিশোরগ্যাং সদস্য এবং  আনোয়ার এর সহকারী । সে ছিনতাই, মাদকদ্রব্য সেবন, চাঁদাবাজি এর সাথে  সরাসরি সম্পৃক্ত বলে স্বীকার করে। 

তারা কব্জি কাটা আনোয়ারের ছত্রছায়ায় থেকে ঢাকা উদ্যান মোহাম্মদপুর, আদাবর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। 

সোশ্যাল মিডিয়া টিকটক, ফেসবুক এর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের দেশীয়  অস্ত্র, চাপাতি নিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। স্থানীয় জনগণকে  ছুরি, সামুরাই,  চাপাতি দিয়ে হুমকি দেয়ার এবং কোপানোর জন্য তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।  

তাকে গ্রেফতার করার পরে তার ঘাড়ে, হাতে  সবুজ রঙের ট্যাটু দেখা  যায়।যার মাধ্যমে তারা নির্দিষ্ট একটি কিশোর গ্যাং গ্রুপের  সদস্য বলে নিশ্চিত হওয়া যায় । স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানা যায় শীর্ষ সন্ত্রাসী কব্জি কাটা আনোয়ার এবং তার সহযোগী : কিশোরগ্যাং সদস্যদের নির্যাতনে এলাকায় সুষ্ঠুভাবে বসবাস করতে পারছেন না।এছাড়াও অত্র এলাকায় আরো অনেক  কিশোরগ্যাং এর গ্রুপ রয়েছে। 

অত্র এলাকায় যত ধরনের ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে তার অধিকাংশই কব্জিকাটা  আনোয়ার এর ছত্রছায়ায় পালিত কিশোর গ্যাং সদস্যরা করে থাকে। তাদেরকে গ্রেফতার করার জন্য সেনা সদস্যরা  সর্বদা কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status